দূরগামী রাস্তা সমৃদ্ধির গলিপথে, অগণিত,
নিয়ত নামিয়ে দেয়।
ইয়ো ইয়ো খেলে আকাশে চেয়ার পেতে একজন
সুতো ছেড়ে ছুড়ে দেয় নিচে
টেনে তোলে তারই ইচ্ছায়
চিন্তার দেউলিয়াত্ব ঘটেছে যাদের
ঝুলে থাকে ইয়ো ইয়োর সুতোয়
যদি তিনি টেনে তোলেন, প্রতীক্ষা, হায়...
সকলেই জানে গ্লাসই জলের রঙ
কে পাল্টায় গ্লাস, গোলাপি আঁধারে?
ওদের চোখগুলো ফ্যাকাশে, গন্তব্যহীন।