খুলনায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সজীব খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সজীব গোপালগঞ্জ জেলা সদরের পুটিবাড়ি এলাকার সাঈদ খানের ছেলে। 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সজীব খান মঙ্গলবার দুপুরে খুমেক হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।  

আরো পড়ুন : ‘ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে রঙ ছড়ালে কঠোর ব্যবস্থা’

এনিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে নারী-শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে বলে খুলনা সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। 

ইত্তেফাক/ইউবি