ভোলার সেই বিপ্লবের নিখোঁজ ভগ্নিপতিকে পিতার কাছে হস্তান্তর

ভোলার বোরহানউদ্দিন থানার সেই বিপ্লব চন্দ্র শুভর নিখোঁজ ভগ্নিপতি বিধান মজুমদারকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় র‌্যাব তার পিতা বিনয় ভুষন মজুমদারের কাছে হস্তান্তর করেছে। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি জানান, বিধান মজুমদার ও তার দোকানের কর্মচারী সাগরকে বিধানের পিতা বিনয় ভুষন মজুমদারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো জানান, বিধান মজুমদারের পিতা আজ বুধবার বিকালের মধ্যে থানায় এসে জানাবেন কিভাবে তাদেরকে পেয়েছেন।

উল্লেখ্য, র‌্যাব তাদের কোথা থেকে উদ্ধার করেছে বা র‌্যাব তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল কিনা এ ব্যাপারে র‌্যাবের এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএম