বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা

‘ঘরে বাইরে নারীর ওপর নির্যাতন রোধে প্রয়োজন নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে গত সোমবার দিনব্যাপী কর্মজীবী নারীর উদ্যোগে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে  কিশোরী-যুব, নারী, নারী শ্রমিক সম্মিলন-২০১৯ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩৪৬ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রাহেলা রাব্বানী ও সমাপনী অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার অ্যাডভাইজার বনশ্রী মিত্র নিয়োগী সভাপতিত্ব করেন। সম্মিলনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ছাগলনাইয়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন স্থানীয় নজরুল একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীরা।

এ সময় ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর কবির ভূঁঞা, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রউফ ভূঞা ও কর্মজীবী নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।