মেঠোসুর সংগীতশিল্পী অন্বেষণ-২০১৯ অনুষ্ঠিত

ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে গত শুক্রবার বগুড়ার ঠেঙ্গামারায় (টিএমএসএস) মম-ইন বিনোদন জগত্ তৌফিক হাসান  ময়না মঞ্চে মেঠোসুর সংগীতশিল্পী অন্বেষণ কার্যক্রম-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

‘তুমি গায়ক’ প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডের ৫ম পর্ব ও শেষদিনে ১৮ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৩ জন নির্বাচিত হন। তৃতীয় রাউন্ড শেষে ৪র্থ রাউন্ডের জন্য মোট ৪২ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিল্পীদের মধ্যে ১৪ জন করে ৩ পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, প্রাইভেট ডিটেকটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. নূর এ আলম, আয়কর উপদেষ্টা ও গীতিকার এম আর মিল্কী, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম প্রমুখ। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় উত্তীর্ণ কণ্ঠশিল্পীদের গলায় তুমি গায়ক কার্ড পরিয়ে দেন। সার্বিক দায়িত্ব পালন করেন  টিএমএসএস-এর পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মো. নাজমুল হক, পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মো. জাকির হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মো. নজিবর রহমান জিয়া ও ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির কিউরেটর অধ্যাপক মো. নজরুল ইসলাম। যারা উত্তীর্ণ হতে পারেননি টিএমএসএস-এর পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগী, দর্শক, যন্ত্রশিল্পী, সংস্থার কর্মকর্তাসহ বিচারকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১ নভেম্বর নির্ধারিত মঞ্চে ৪র্থ রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।