হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলায় লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জস্থ চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে।

বাবু শাহরাস্তি উপজেলার উত্তর ইউনিয়নের বলশিদ তালুকদার বাড়ির আব্দুর রহমান বতুর ছেলে।

আরও পড়ুন: ভোলায় বিএনপির কর্মসূচি পণ্ড, ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

প্রত্যক্ষদর্শীরা জানান,  বাড়ি যাবার পথে হাজীগঞ্জস্থ চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির সামনে মোটরসাইকেল চালক বাবু সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেলে আরো দুই আরোহী ছিল। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল আজীম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম