অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ডে সেই মিজান

ক্যাসিনো ব্যবসায়ী ও ওয়ার্ড কাউন্সিলর মিজানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে মৌলভীবাজার আদালত। বৃহস্পতিবার অস্ত্র আইনে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ সালেহ।

মিজানকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) জামিন নামঞ্জুর করে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ১২ অক্টোবর শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করে। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ইত্তেফাক/জেডএইচডি