নিখোঁজের ৪ দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

নিখোঁজের ৪দিন পর ফরিদপুরের মধুখালী উপজেলার মীরের কাপাষহাটিয়া গ্রামের লোকমান হোসেন খানের ৭ বছরের শিশুপুত্র আবু সাইদের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাড়ির পাশের কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন সংলগ্ন ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তি ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে স্থানীয় বাজারে জানালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিকাল আনুমানিক ৪টার দিকে রেলের ডোবা থেকে শিশু আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।তাৎক্ষণিকভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে একে একে চলে গেলেন স্বামী-স্ত্রী ও ২ সন্তান

উল্লেখ্য, শিশু আবু সাইদ গত সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় থেকে নিখোঁজ হয়। পরদিন শিশুটির পিতা মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইত্তেফাক/এএএম