রিং টোন

সারওয়ার-উল-ইসলাম

কুকুর করে তাড়া

ভাইকে বলি দাঁড়া—

ভাই কি আমায় গোনে

কার কথা কে শোনে! 

 

দৌড়ে দৌড়ে হাঁপাচ্ছি

সব কিছুকে মাড়িয়ে আমি

আলো বাতাস কাঁপাচ্ছি।

 

বেশ কিছুক্ষণ দাপিয়ে

উঠল কুকুর হাঁপিয়ে।

 

ভাইয়া বলে শোন

মোবাইলে রিং টোন—

 

রিং টোনে ঘেউ ঘেউ—

লজ্জাতে চারপাশে তাকাই

দেখেছে কি কেউ?