দুবাইয়ে গত কয়েক দশকের মধ্যে মদের বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর্থিক ক্ষতি পোষাতে এবার পুরনো আইন শিথিল করে নতুন আইন করেছে সরকার। এই আইনের ফলে এখন পর্যটকরা দোকান থেকে মদ কিনতে পারবেন বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।
আগের আইন অনুযায়ী কেবল লাইসেন্সধারী বাসিন্দারাই সরকার নিয়ন্ত্রিত দোকান থেকে মদ কিনতে পারতেন। তেল সমৃদ্ধ দেশটিতে ব্যাপক আর্থিক মন্দা চলছে। এমন সময়ে নতুন আইন মদ বিক্রি বাড়বে বলে আশা করছে দেশটি।
আরও পড়ুন: ভোলার ঘটনায় হ্যাকারদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের আয়ের একটি বড় অংশ আসে মদ বিক্রি থেকে। মদের বোতল আমদানিতে সরকারকে কর দিতে হয় ৫০ শতাংশ এবং দোকানে বিক্রির সময় দিতে হয় আরও ৩০ শতাংশ। গত বছর কেবল দুবাইয়ের বিমানবন্দরগুলোর টার্মিনালে ২শ কোটি ডলারের মদ জাতীয় পণ্য বিক্রি হয়েছে।
ইত্তেফাক/এসইউ