নাটোরে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের মাধ্যমে মাসব্যাপী ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
নাটোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট ডা. নাসরিন সুলতানা বলেন, ফিজিওথেরাপি সহকারী ও টেকনিশিয়ান সহযোগে অত্যাধুনিক এই থেরাপি ভ্যানে অটিজম, বুদ্ধিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসি, বাক্প্রতিবন্ধী, প্যারালাইসিস, বেল্স ও ফেসিয়াল পালসিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় ও পেশীর ব্যথা নিরাময়ে বিভিন্ন সেবা প্রদান করছেন তারা।
ইত্তেফাক/কেকে


