ভুল ত্রুটি ভুলে আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান

ভুল ত্রুটি ভুলে আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি: ইত্তেফাক

মানুষের কল্যাণে আওয়ামী লীগকে কাজ করার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন। না হলে এই মানুষই আপনাদের ঘাড় ধরে নামাবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজেদের ভুল ক্রুটি ভুলে গিয়ে দলের নেতাকর্মীদের সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।’

করোনার এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ২ বছর করোনায় গণভবন থেকে বের হন নাই। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে আর আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাইরে বের না হওয়ার।

পুলিশের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতি করে পুলিশ সদস্যরা নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। পুলিশ নিজেই এখন চুরি করে।

এরপর রানীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এক কর্মি মতবিনিময় সভায় ফখরুল বলেন, বড় বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় , গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে এখন গণ আন্দোলনের প্রয়োজন।... আওয়ামীলীগ সরকার আমাদের জিম্মি করে রেখেছে ,বাক স্বাধীনতা হরণ করেছে , সাংবাদিকদের ডিজিটাল মামলার মাধ্যমে গণমাধ্যমকে পঙ্গু করে দিয়েছে সারা বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে ।

ইত্তেফাক/এসআই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x