আজকের পত্রিকা
ঢাকা বুধবার, মে ১২, ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮সৈয়দপুরের শেরে বাংলা সড়ক খানাখন্দে বেহাল
প্রিন্ট সংস্করণ০০:০০, ১৯ এপ্রিল, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে তামান্না সিনেমা হলের সামনে থেকে ওয়াপদা মোড় পর্যন্ত শেরে বাংলা সড়ক খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। পাঁচ কিলোমিটার এ সড়কটি সংস্কার করার মাত্র দুই বছরেই অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গোলাহাট এলাকার গৃহিণী পায়েল বলেন, এই এলাকার নাম শুনলেই চালকরা বলে রাস্তা খারাপ ঐ দিকে যাব না। আর যে চালক যায় তাকে দ্বিগুণ ভাড়া দিতে হয়। এ বিষয়ে পৌরভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, ‘আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

