আজকের পত্রিকা
ঢাকা বুধবার, মে ১২, ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮তাড়াশে হাত ধোয়ার বেসিনগুলো অকেজো
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
করোনা সংক্রমণ বাড়লেও দেখবালের অভাবে তাড়াশের হাত ধোয়ার বেসিনগুলো অকেজো হয়ে পড়ে আছে। জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে গত বছর করোনার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেসিনগুলো স্থাপন করা হয়। সরেজমিনে দেখা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গেটে ও পৌরসভা কার্যালয়ের সামনে স্থাপনকৃত দুটি বেসিনেই পানি ও সাবান নাই। একই অবস্থা মডেল প্রেসক্লাব মোড়, বারোয়ারি বটতলা মোড়সহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানের বেসিনগুলোর। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, বেসিনগুলো হাত ধোয়ার উপযোগী করা হবে।

