আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ০৬, ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮মেহেরপুরে অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে ধান
প্রিন্ট সংস্করণ০০:০০, ২০ এপ্রিল, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অতিরিক্ত গরমে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে ধান। পাকা ধানের শিষে চিটে ধরে ধান সাদা হয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকেরা। আমঝুপি গ্রামের কৃষক শহিদুল জানান, নতুন এই রোগে শিষ বিবর্ণ হয়ে দানা হচ্ছে না। গাছ ভালো থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে ধানের শিষ। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ জানান, অতিরিক্ত গরমের কারণে কিছু কিছু জমিতে ধানের শিষ শুকিয়ে চিটা হয়েছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি হলে গরমে ধানের শিষগুলো চিটে হয়ে যায়। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

