আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ০৬, ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮তাড়াশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ঘোল
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ঘোল তৈরি করা হচ্ছে। সরেজমিনে উপজেলার মাধাইনগর ইউনিয়নে ‘আমার দই’ ও ও ‘সাইফুল ফুড’ নামে দুটি ফুড কোম্পানিতে এমন চিত্র দেখা যায়। এ বিষয়ে কোম্পানি দুটির মালিক লিটন ও রাব্বির দাবি, তারা স্বাস্থ্যকর পরিবেশেই ঘোল তৈরি করেন। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আকতার বলেন, যে কোনো খাদ্য সামগ্রী প্যাকেট ও বোতলজাত করতে হলে বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, এ ব্যাপারে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

