আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ০৬, ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮সৈয়দপুরে গোখাদ্যের তীব্র সংকট
প্রিন্ট সংস্করণ০০:০০, ২০ এপ্রিল, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ফলে বেড়েছে কাড়ি ও খড়ের দাম। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের আবু হোসেন ও কামারপুকুরের মতিয়ার রহমান জানান, এই মুহূর্তে প্রতি পণ (৮০টি) কাড়ি কিনতে ৫০০ টাকা আর খড় কিনতে হচ্ছে ভ্যান হিসাবে। কাটা কাড়ি টুকরি হিসাবে কিনতে হচ্ছে ৬০ টাকায়। এতে করে গবাদিপশু পালন কষ্টকর হয়ে পড়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, এই সময়ে গবাদিপশুর খাদ্যের সংকট থাকে। মাসখানেক পরে এই সমস্যা থাকবে না। তবে এই সময়ে গবাদিপশুকে ঘাস, বাজারের খাদ্য খাওয়াতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।

