আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ০৬, ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮সাতক্ষীরায় স্বর্ণের দুটি বারসহ গ্রেফতার ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে সদর উপজেলার শিকড়দী সরদারবাড়ী পাকা রাস্তার মোড় থেকে স্বর্ণের বারসহ ঐ মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মো. নুরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার বিজিব-৩৩ ব্যাটালিয়নের অধীন কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দলের সদস্যরা সীমান্তের মেইন পিলার-৮-এর সাব পিলার-১৫-এর কাছে অবস্থান নেন। এ সময় শিকড়দী সরদারবাড়ি পাকা রাস্তার মোড় থেকে একটি মোটরসাইকেলসহ নুরুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আটক স্বর্ণের মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।

