আজকের পত্রিকা
ঢাকা রোববার, মে ০২, ২০২১, ১৯ বৈশাখ ১৪২৮বাংলাদেশে রিয়েল এস্টেট ক্ষেত্রের আবির্ভাব
মো. সাইফুল ইসলাম খান
মানুষের তৃতীয় মৌলিক চাহিদা আবাসন। বেসরকারি উদ্যোগে বানিজ্যিক ভিত্তিতে মানুষের আবাসন চাহিদা মেটাবার লক্ষ্যে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে রিয়েল এস্টেট ক্ষেত্রের আবির্ভাব। সেটাও খুব বেশী দিনের কথা নয়। ক্রমঃবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে শুরু হওয়া চরম সম্ভাবনাময় এ ক্ষেত্রটি দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। অপার সম্ভাবনার কথা মাথায় রেখে বাংলাদেশেও প্রথমবারের মত রিয়েল এস্টেট বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আর, বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় রিয়েল এস্টেট খাতকে প্রতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানধারী উচ্চমানের স্নাতক ও স্নাতোকত্তোর ডিগ্রিধারী মেধা সরবরাহের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসার এ কাজটি সফলতার সাথে বাংলাদেশে প্রথমবারের মত শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া চার বছর মেয়াদী ও ১২৮ ক্রেডিটের ব্যাচেলর অব রিয়েল এস্টেট বিষয়ে রিয়েল এষ্টেট ব্যবসার পরিচিতি, মূলনীতি, আধূনিক নগরায়ন, পরিবেশ বিজ্ঞান, রিয়েল এষ্টেটের সাথে পরিবেশের সম্পর্ক, রিয়েল এষ্টেটে বিপনণ ব্যবস্থাপনা, রিয়েল এষ্টেটে পরিকল্পনায় সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর মৌলিক বিষয় সমূহ, রিয়েল এষ্টেটে আইন, রিয়েল এষ্টেটে জি আই এস, বাংলাদেশে রিয়েল এষ্টেটের সমসাময়িক ইস্যূ, রিয়েল এষ্টেটে বিনিয়োগ ও মূল্যায়ন, রিয়েল এষ্টেটে পরিসংখ্যান সহ সর্বমোট ৪২ টি বিষয় পড়ানো হয়। এস.এস.সি. ও এইচ.এস.সি.তে ভাল জিপিএ ধারীসহ ভর্তি হবার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভাল রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে।
ক্যারিয়ার গড়তে স্বনামধণ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগকে বেছে নেয়া, এ বিষয়ে পড়াশুনার পর কর্মক্ষেত্রের সুযোগ এবং বিভাগটির বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক নুরুল মোহাম্মদ জায়েদ বলেন, “ডিআইইউ এর চার বছর মেয়াদি ব্যাচেলর অব রিয়েল এস্টেট বিষয়ে একাডেমিক ডিগ্রী অর্জনের পথে একজন শিক্ষার্থী নিয়মিতভাবে ডিপার্টমেন্ট আয়োজিত আমন্ত্রিত বিশেষজ্ঞ পরিচালিত বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার. সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ব্যবহারিক প্রোজেক্ট, বাণিজ্য উত্সব প্রভৃতিতে অংশ নিয়ে থাকে।এই সংক্রান্ত বিষয় জানতে এই নম্বরে ০১৭১৩৪৯৩০৫০-৫১যোগাযোগ করা যেতে পারে। মূল কোর্সের সাথে সন্নিবেশিত এসব কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীকে পুরোপুরি দক্ষ ও বাস্তব জ্ঞান সম্পন্ন করে তোলে। সিনিয়র মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিতে পার্ট টাইম চাকুরির জন্য পাঠানো হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগে মে এবং সেপ্টেম্বর সেশনে ভর্তি হওয়া যায়।

