আজকের পত্রিকা
ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২ আশ্বিন ১৪২৮দর হারানোর শীর্ষে ডমিনেজ
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৮৪টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত রবিবার ডমিনেজ স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ১০ টাকা বা ৫ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৫ দশমিক ২২ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৫ দশমিক ১৭ শতাংশ, অলটেক্সের ৪ দশমিক ৭০ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৫৮ শতাংশ, ইমাম বাটনের ৪ দশমিক ৩৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৩৫ শতাংশ, এপেক্স ফুডসের ৪ দশমিক ১৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪ দশমিক ১০ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ারদর ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে।

