আজকের পত্রিকা
ঢাকা রোববার, মে ১৬, ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮আধিপত্য নয় ন্যায়বিচার চায় বিশ্ব :শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পৃথিবীর মানুষ আধিপত্য নয়, ন্যায়বিচার চায়। কোনো দেশ তার ওপর খবরদারিকে মেনে নিতে চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা যখন আরো গভীর হয়েছে, তখন এক ন্যায়পরায়ণ বিশ্বের আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল মঙ্গলবার তিনি বিশ্ব শাসনের বর্তমান ক্ষমতাকাঠামো প্রত্যাখ্যান করেছেন। খবর রয়টার্সের
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিভিন্ন ইস্যুতে চরম উত্তেজনা বিরজ করছে। এমন অবস্থায় বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শি জিনপিং। এতে তিনি কিছু দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিচ্যুত হওয়ার কারণে তাদের সমালোচনা করেন। তিনি বলেন, ঐ সব দেশের এমন আচরণ অন্যদের ক্ষতির কারণ হবে। আদতে তা থেকে কেউই সুবিধা পাবে না।
শি তার বক্তৃতায় কিছুসংখ্যক দেশের ‘প্রতিবন্ধকতা সৃষ্টি’ ও ‘বিচ্ছিন্ন করে দেওয়ার’ চেষ্টারও সমালোচনা করে বলেন, এ ধরনের চেষ্টা অন্যদের ক্ষতি করবে এবং কারোরই লাভ হবে না। চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের আধিপত্যের বদলে বিশ্বব্যবস্থায় নিজেদেরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আরো প্রতিফলন দেখতে চাওয়ার কথা বলে আসছিল। বিদ্যমান বৈশ্বিক শাসনকাঠামোর সবচেয়ে বড় শরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মানবাধিকার থেকে শুরু করে অন্য দেশের ওপর বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাবসহ একাধিক বিষয়ে বিরোধ চলছে। ‘বিশ্ব ন্যায়বিচার চায়, আধিপত্য নয়। একটি বড় দেশকে তখনই বড় দেশ হিসেবে দেখতে হবে, যখন সে আরো দায়িত্ব কাঁধে তুলে নেবে।’ ফোরামে দেওয়া বক্তৃতায় এমনটাই বলেছেন শি।

