আজকের পত্রিকা
ঢাকা বুধবার, মে ০৫, ২০২১, ২২ বৈশাখ ১৪২৮শেরপুরে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
প্রিন্ট সংস্করণ০০:০০, ২০ এপ্রিল, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
শেরপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে গিয়ে শ্রী পরমা চন্দ্র (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের শ্রী রক্তিম চন্দ্রের মেয়ে।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ঐ দিন দুপুরে চন্দ্রা বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে নামে। এক পর্যায়ে সে ঐ জলাশয়ের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

