আজকের পত্রিকা
ঢাকা বুধবার, মে ০৫, ২০২১, ২২ বৈশাখ ১৪২৮বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন কর্মসূচি চলার সময় পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার দুপুরে চিনিকল সড়কের বাসদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট জয়পুরহাট শাখার সমন্বয়ক এম এ রশিদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, কমিউনিস্ট পার্টির সদস্য দেওয়ান বদিউজ্জামান, রমজানুজ্জামান প্রমুখ। বক্তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিত্সার ব্যবস্থাসহ পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

