আজকের পত্রিকা
ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১, ৯ আশ্বিন ১৪২৮বিণতি-বিচ্যুতি, পৃথিবীর চৌম্বক উপাদান
মাধব রায়, কথাসাহিত্যিক, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
গতকালের পর
টিকাটি সম্পূর্ণ নিরাপদ। কয়েক সপ্তাহের মধ্যেই তারা বাজারে আনতে পারবে। তবে বিশ্বের কেউ কেউ অবশ্য রাশিয়ার এই বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক উত্থাপন করেছেন। তাদের বক্তব্য এটি ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম ধাপ হতে পারে।
হোক প্রথম ধাপ, কমলা বললেন, আস্তে আস্তে এটি চূড়ান্ত পরিণতি লাভ করতে পারে। এদিকে অস্ট্রেলিয়ায়ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ আরেকটি টিকার ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম ধাপের পর্যবেক্ষণ করা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রও কয়েক সপ্তাহের মধ্যে একটি টিকা উত্পাদন শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। এভাবেই পৃথিবীর বিজ্ঞানীরা মানুষের বেঁচে থাকার পথ বের করে ফেলবেন। মাঝখানের এই কয়েকটা দিন মানুষ কিছুটা আতঙ্ক, অস্বস্তির মধ্য দিয়ে পার করবে, আর কিছু মানুষের মৃত্যু আমাদেরকে সহ্য করতে হবে। আচ্ছা, তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। আমি চা দিচ্ছি।
নীলকান্তবাবু ওয়াশরুম থেকে এসে বসলেন ডাইনিং টেবিলে।
বিন্দু তার চুম্বকের ভাঙ্গা অংশটাও খুঁজে পেয়েছে। দুটো চুম্বক নিয়ে সারাদিন খেলছে।
কমলা বললেন, বিন্দু আজ সারাদিন পড়েনি।
পড়িসনি?
বিন্দু চুপ করে থাকল।
নীলকান্তবাবু কাছে টানলেন বিন্দুকে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, না পড়লে হবে?
ভালো লাগেনি বাবা, কাল বেশি করে পড়ে কাভার করে দেব।
আচ্ছা পড়িস। কিন্তু সারাদিন কীভাবে কাটালি?
এই চুম্বক নিয়ে। চুম্বক ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ বরাবর থাকে কি-না দেখলাম।
কী দেখলি?
উত্তর দক্ষিণ বরাবর থাকে, কিন্তু সমান হয়ে হয়ে থাকে না। একদিক নিচু আর অন্যদিক উঁচু হয়ে থাকে। এটা কেন হয় বাবা?
এটা হয় বিণতির জন্য।
বিণতি? আমাদের স্কুলে তো মিনতি নামে একটা মেয়ে আছে। ক্লাস ফোরে পড়ে।
মিনতি নয়, বিণতি। হ্যাঁ”চু করে একটা হাঁচি দিলেন নীলকান্তবাবু, অবশ্য এর আগে দুই হাত দিয়ে নাকটা ঢেকে ফেললেন। বেসিন থেকে হাত ধুয়ে এসে আবার বসলেন।
ইতোমধ্যে সীমা, রেখা, কণিকা, অণু, চন্দ্রা, আকাশ সবাই এসে বসেছে। কমলা চা-ও নিয়ে এসেছেন। নীলকান্তবাবু আবার হাঁচি দিলেন, পরপর কয়েকটা।
কমলা বললেন, কী ব্যাপার, তুমি এত হাঁচি দিচ্ছ কেন!
ও কিছু না, একটু ঠাণ্ডা লেগেছে।
সীমা বলল-বিণতি না মিনতি কী যেন বলছিলে?
হ্যাঁ, বিণতি। পৃথিবী একটা বিরাট চুম্বক, আমরা তো সবাই জানি। চুম্বকত্বের কারণও জানি। এই চুম্বকত্ব তিনটি উপাদানে ভাগ করে আমরা এর পরিমাপ করে থাকি।
পরের অংশ শনিবার

