আজকের পত্রিকা
ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১, ৯ আশ্বিন ১৪২৮ফতুল্লায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নয়ন দাস। তিনি টঙ্গিবাড়ী থানার আব্দুল্লাহপুর গ্রামের জয়ো দাসের ছেলে। গতকাল দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধইঞ্চাখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা জানান, নয়ন দাস গ্রামের বাড়ি আব্দুল্লাহপুর থেকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকায় সোমবার বিকালে টঙ্গিবাড়ী থানায় জিডি করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল সকালে লোক মুখে সংবাদ পেয়ে ফতুল্লায় এসে মৃতদেহ ভাসতে দেখে শনাক্ত করা হয়। তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেন টঙ্গিবাড়ী থানার ইনচার্জ মাহাবুব আলম । ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, মুন্সীগঞ্জে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন নয়ন। ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ ফতুল্লার সীমান্তবর্তী এলাকায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, মরদেহের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

