আজকের পত্রিকা
ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২ আশ্বিন ১৪২৮দেড় কোটি ডলার জিতলেন গলফার ক্যান্টলে
স্পোর্টস ডেস্ক
নাম্বার ওয়ান গলফ তারকা ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন জন রামকে হারিয়ে আটলান্টায় ফেডেক্স কাপের শিরোপা জিতলেন প্যাট্রিক ক্যান্টলে। এই জয়ে দেড় কোটি মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৮ কোটি টাকা। ক্যারিয়ারে এর থেকে বেশি পরিমাণ অর্থ আর কখনোই পাননি তিনি।
জন রামের থেকে এক শট এগিয়ে থেকে শেষ করেন ক্যান্টলে। শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘আত্মবিশ্বাস খুবই বড় জিনিস। এখানে পুরোপুরি একা থাকতে হয়। তাই এগিয়ে যেতে হলে অবশ্যই নিজের মনে বিশ্বাস রাখতে হয়, যখন এটার খুব প্রয়োজন। টুর্নামেন্ট জয়ের সুযোগ বারবার আসে না।’
ছয়টি পিজিএ ট্যুর জেতা ক্যান্টলে আরো বলেন, ‘বর্তমানে থেকে আমি খুবই ভালো কাজ করেছি এবং খুব মনোযোগ দিয়েই প্রতিটা শট খেলেছি। নিজের থেকে এগিয়ে না যাওয়া, নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকা এবং পুরো মনোযোগ দিয়ে প্রতিটি শট খেলা-এটাই তো গলফের মানে। আজ সেটা করতে পেরে, শুধু আজ নয় পুরো সপ্তাহ এটা করতে পেরে খুব গর্ব হচ্ছে নিজেকে নিয়ে। ’

