আজকের পত্রিকা
ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২ আশ্বিন ১৪২৮ক্যাপসন নিউজ
প্রিন্ট সংস্করণ০০:০০, ০৭ সেপ্টেম্বর, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের নবগঠিত অ্যাডহক কমিটি। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন কমিটির সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা, কোষাধ্যক্ষ সাইফুল হকসহ অন্য সদস্যরা। এ সময় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনর ভিশন-২০৪১ বাস্তবায়নে সরকার জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। তারই ধারাবাহিকতায় দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম অর্জনে নবগঠিত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

