আজকের পত্রিকা
ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১, ১০ আশ্বিন ১৪২৮নতুন কমিটিতে সাবেক ফুটবলার নকিব
প্রিন্ট সংস্করণ০০:০০, ০৮ সেপ্টেম্বর, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
স্পোর্টস রিপোর্টার
মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৩ সদস্যের হকি কমিটি ঘোষণা করেছে যেখানে সাবেক তারকা স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবকে সদস্য রাখা হয়েছে। সাত সদস্যের উপদেষ্টা কমিটিতে আছেন সাজেদ আদেল। হেড কোচ মওদুদুর রহমান শুভ, সহকারী কোচ শহিদুল্লাহ টিটু, ম্যানেজার আরিফুল হক প্রিন্স, সমন্বয়কারী সারওয়ার হোসেন। চেয়ারম্যান মঞ্জুর আলম, হকির সম্পাদক আবু সায়েম শাহিন, তিনি ক্লাবের স্থায়ী সদস্য এবং আবাহনী সমর্থকগোষ্ঠীর যুগ্ম সম্পাদক। ২৩ সদস্যের কমিটির মধ্যে মোহামেডানের ফুটবল ম্যানেজার নকিব আছেন ১০ নম্বরে।

