বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আর নেই
বঙ্গবন্ধুর সহচর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম কাতালগঞ্জ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়া কবরস্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/এমআর


