১৯১৫ সালের আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিলেন বাইডেন

১৯১৫ সালের আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিলেন বাইডেন
ছবি: সংগৃহীত।

১৯১৫ সালে আর্মেনীয়দের ওপর অটোমান সাম্রাজ্য যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে গণহত্যা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (২৫ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর্মেনীয় হত্যাকাণ্ড নিয়ে হোয়াইট হাউস কয়েক দশক ধরে যে সতর্ক ভাষা ব্যবহার করে আসছিল, এখন আর সেই রাখঢাক থাকল না।

যুক্তরাষ্ট্রে বসবাস করা আর্মেনীয় নাগরিকরা বাইডেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এমন এক সময় এই ঘোষণা এসেছে, যখন বিভিন্ন ইস্যুতে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতানৈক্য রয়েছে। বিবৃতিতে বাইডেন বলেন, ১০৬ বছর আগে আজকে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনীয় নিহত হয়েছেন, তাদের প্রতি আমেরিকান নাগরিকদের শ্রদ্ধা।

এই ঐতিহাসিক ঘোষণায় একদিকে যেমন তুরস্ক ক্ষুব্ধ হয়েছে, তেমনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে নাজুক সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হবে। বাইডেনের এই ঘোষণার বিরুদ্ধে তুরস্ক সরকার ও দেশটির বিরোধী দলগুলোর মধ্যে বিরল ঐক্য দেখা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, মার্কিন সিদ্ধান্তকে তুরস্ক পুরোপুরি প্রত্যাখ্যান করছে। কেবল জনপ্রিয়তার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের বিরোধী নেতারা এটাকে ‘বড় ভুল’ বলে আখ্যায়িত করেছেন।

ইত্তেফাক/এসএ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x