যুক্তরাষ্ট্রে গণ্ডারের খাঁচায় শিশু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১০:১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা চিড়িয়াখানায় মঙ্গলবার দুই বছর বয়সী একটি মেয়েশিশু গণ্ডারের খাঁচায় পড়ে যায়। এ সময় গণ্ডারের আঘাতে সে আহত হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান।

কর্মকর্তারা জানান, শিশুটির পরিবার তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে শিশুটির বাবা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিশুটি পা পিছলে দুটি খাম্বার মাঝখানে পড়ে যায়। তখন অন্তত একটি গণ্ডার বাচ্চাটিকে আঘাত করে।

আরো পড়ুন: ২০১৮: অস্বাভাবিক বিমান দুর্ঘটনার বছর

কর্তৃপক্ষ আরো জানায়, গণ্ডারের খাঁচাকে দর্শনার্থীদের থেকে কয়েকটি ইস্পাতের খাম্বা দিয়ে পৃথক করা। ২০০৯ সাল থেকে চিড়িয়াখানাটি প্রতিদিনই খোলা থাকে। এর আগে এ ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।-সিএনএন।

ইত্তেফাক/মোস্তাফিজ