ভারতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২ জন। নিহতরা একই পরিবারের সদস্য বলে খবরে বলা হয়েছে।
সোমবার ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ীন জেলার রামগড়ে মধ্যরাতে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সকালে টুইট বার্তায় তিনি জানান, মধ্যপ্রদেশের উজ্জয়ীনে এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক।যারা প্রিয়জনদের হারালেন তাদের প্রতি আমার সমবেদনা।
আরো পড়ুন: গ্রিলে আটকে গেছে শিশুর মাথা বাইরে ঝুলছে দেহ (ভিডিও)
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে এবং ১ জন ঘুরুতর আহত হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এসআর

