গ্রিলে আটকে গেছে শিশুর মাথা, বাইরে ঝুলছে দেহ (ভিডিও)

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:১৯

তিনতলার বারান্দার গ্রিলের ফাঁকে আটকা পড়েছে একটি বাচ্চা মেয়ে। গ্রিলে আটকে গেছে তার মাথা আর বাইরে ঝুলছে পুরো শরীর। যেকোন মুহূর্তেই ঘটতে পারে মর্মান্তিক কিছু। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শুক্রবার দক্ষিণ পশ্চিম চিনের ইউনলং কাউন্টিতে এ ঘটনা ঘটে।  ইতিমধ্যে ওই বাচ্চাকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।  

চীনের স্থানীয় চ্যানেল সিজিটিএন লিখেছে, ইউনলং কাউন্টির একটি ফ্ল্যাটে রেলিংয়ের ফাঁকের মধ্যে গলা আটকে গিয়েছিল বাচ্চা মেয়েটির। তিনতলার ব্যালকনি থেকে এভাবেই ঝুলছিল সে।

সংক্ষিপ্ত ওই ভিডিওতে দেখা যায়, বাচ্চাটিকে উদ্ধারের জন্য দুই ব্যক্তি মই চেপে উপরে উঠছেন। এবং কোন ধরণের দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করেন।

এমন দুর্ঘটনার সময় শিশুটি ওই বাসায় একাই ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে বাচ্চাটিকে নিরাপদে উদ্ধার করা দুই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ তাদের 'হিরো' খেতাব দিয়েছেন।

আরো পড়ুন: ভেনেজুয়েলার তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার  

চীনে ভয়াবহ এমন ভিডিও এই প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বর একই রকমের একটি ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায় যে, একটি চাকার মধ্যে মাথা ঢুকে গিয়েছে একটি বাচ্চা ছেলের। 

ইত্তেফাক/এসআর