নগ্ন দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন পরিচালক, অভিনেত্রী নিজেই রাজি হননি

আপডেট : ০২ জুন ২০২৬, ২০:৫৭

পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেন শিল্পীরা। কখনো তাদের চরিত্রের প্রয়োজনে দেখা যায় নগ্ন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে। অনেক তারকার পর্দায় নিরাভরণ হতে আপত্তি নেই। তাদেরই একজন হলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি। এইচবিও চ্যানেলের দুই আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস-এর মাধ্যমে দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন এই হলিউড অভিনেত্রী। তবে ‘ইউফোরিয়া’য় সুইনির নগ্ন দৃশ্য বেশি আলোচিত হয়েছিল।

সম্প্রতি মার্কিন টেলিভিশনের জনপ্রিয় সিরিজ় ‘ইউফোরিয়া’র তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তি পেয়েছে। এবারের কিস্তি মুক্তির পর আগেরগুলোর মতোই আলোচিত হয়েছে, নগ্নতা ও যৌনতার উপস্থাপনা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে তৃতীয় মৌসুমে অভিনেত্রী সিডনি সুইনির চরিত্র ক্যাসিকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন নির্মাতা স্যাম লেভিনসন। 

এবার হয়তো চরিত্রটির কোনো নগ্ন দৃশ্য না রাখাই ভালো বলে মনে করেছিলেন নির্মাতা। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান নির্মাতা স্যাম লেভিনসন। মঙ্গলবার (২ জুন) দ্য মিররের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সাক্ষাৎকারে নির্মাতা জানান, ক্যাসি চরিত্রটি দীর্ঘদিন ধরেই দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেক সময় চরিত্রটির অতিরিক্ত যৌনায়ন নিয়েও সমালোচনা হয়েছে। তাই নতুন মৌসুমে তিনি ভিন্নভাবে বিষয়টি উপস্থাপনের কথা ভেবেছিলেন।

লেভিনসন বলেন, ‘আমি প্রথমে ভাবছিলাম, হয়তো পুরো মৌসুমটাই এমনভাবে ধারণ করবো, যেখানে কোনো নগ্নতা থাকবে না। কিছু দৃশ্য অন্যভাবে দেখানোর চেষ্টা করা যেতে পারে।’

কিন্তু সিডনি সুইনি এই ধারণার সঙ্গে একমত হননি। লেভিনসন বলেন, ‘সে আমার দিকে তাকিয়ে বলল, “আপনি কি সিরিয়াস? আমি তো একজন অনলিফ্যানসের (প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট) মডেলের চরিত্রে অভিনয় করছি। আর আপনি বলছেন এসব বিষয় এড়িয়ে যাবেন?” তখন আমি বললাম, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে।’

Sydney Sweeney Doesn't Align with Jean Controversial Views

২০১৯ সালে শুরু হওয়া ‘ইউফোরিয়া’ তরুণদের জীবন, মাদক, সম্পর্ক, যৌনতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত একটি আলোচিত সিরিজ। শুরু থেকেই এতে থাকা খোলামেলা দৃশ্য ও নগ্নতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে ক্যাসি চরিত্রে অভিনয় করা সিডনি সুইনি বহুবার সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করেছেন, তার চরিত্রে প্রয়োজনের তুলনায় বেশি নগ্ন দৃশ্য রাখা হয়েছে। তবে অভিনেত্রী বরাবরই বলে এসেছেন, তিনি চরিত্রের প্রয়োজন বুঝেই এসব দৃশ্যে অভিনয় করেন।

সাক্ষাৎকারে সিডনি সুইনির প্রশংসাও করেন লেভিনসন। তিনি বলেন, ‘সিডনি একেবারে নির্ভীক একজন অভিনেত্রী। একই সঙ্গে অত্যন্ত পেশাদার। আমাদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক রয়েছে।’

নির্মাতার মতে, ‘ইউফোরিয়া’র নতুন মৌসুমে ক্যাসির গল্প এমন এক জগৎকে তুলে ধরবে, যেখানে অনলাইন কনটেন্ট নির্মাতা ও অনলিফ্যান্স সংস্কৃতির বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতা তুলে ধরতে গিয়ে কখনো হাস্যরস, কখনো নাটকীয়তা, আবার কখনো চরিত্রটির গভীর মানসিক চাওয়া-পাওয়াকে সামনে আনা হবে।

Sydney Sweeney Is Ready for an '80s Wedding in Vintage Mugler—See Pics | Glamour

লেভিনসন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি বিষয়টিকে বাস্তব, মজার, আবেগঘন এবং চরিত্রের যাত্রার সঙ্গে সংগতিপূর্ণ করে তুলতে।’

ইউফোরিয়ার দ্বিতীয় সিজনের চার বছর পর গত এপ্রিলে তৃতীয় সিজনের প্রচার শুরু হয়। পরে রোববার তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তির পর সিরিজটির শেষ হওয়ার ঘোষণা দিলেন নির্মাতা, লেখক ও পরিচালক স্যাম লেভিনসন।

উল্লেখ্য, তারকাবহুল ‘ইউফোরিয়া’র তৃতীয় সিজনে পুরোনোদের মধ্যে ফিরেছেন- জেন্ডায়া, সিডনি সুইনি, অ্যালেক্সা ডেমি ও জ্যাকব এলর্ডির মতো তারকারা। নতুনদের মধ্যে অ্যাঞ্জেল চরিত্রে দর্শকের নজর কেড়েছেন স্প্যানিশ অভিনেত্রী প্রিসিলা দেলগাদো।

ইত্তেফাক/এনটিএম