একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারের অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে প্রচারণায় অংশ নেন তারা। এসময় তারা ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শহীদ মিনারের এ আয়োজনে উপস্থিত ছিলেন- অভিনেতা সৈয়দ হাসান ইমাম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মন, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।
শোবিজ তারকাদের প্রচারণা। ছবি: ফোকাস বাংলা
শোবিজ তারকাদের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সারাদেশে নৌকার যে গণজোয়ার আছড়ে পড়ছে সাংস্কৃতিক অঙ্গনে। নবমুকুটে তারা আবার পরাজিত করবে সাম্প্রদায়িক অপশক্তিকে।’
ছবি: ফোকাস বাংলা
প্রচারণার অংশ হিসেবে একটি র্যালি বের হয়। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট, জাতীয় সংসদ ভবন হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হয়। র্যালিতে আটটি ট্রাকে এ শিল্পীরা সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ করেন।

তারকাদের সঙ্গে ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা
প্রসঙ্গত, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ শে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান মেনে নেয়া হবে না: যুক্তরাষ্ট্র
ইত্তেফাক/জেডএইচ
