সদরঘাট লঞ্চ টার্মিনালের পল্টুন থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১২:১৯

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল  এলাকায় বুড়িগঙ্গা নদীতে  চারনাম্বার পল্টুনের কাছ থেকে অজ্ঞাত নামা (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় লাশটি নৌ-পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে।

আরও পড়ুন: আশুলিয়ায় নিজ ঘরে দম্পতির লাশ

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট টার্মিনাল নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া জানান, নৌ-পুলিশের টহল সদস্যরা টার্মিনাল এলাকায় লাশটি ভাসতে দেখে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খরব দেয়। পরে নৌ-পুলিশের  সহায়তায় লাশটি বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান,  ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম