মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান (মতি মাস্টার) নামে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মতিউর রহমান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তিন নম্বর তারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আরও পড়ুন: সদরঘাট লঞ্চ টার্মিনালের পল্টুন থেকে যুবকের লাশ উদ্ধার
মৃতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগরা জানান, গত ২১ অক্টোবর মুক্তাগাছায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান।পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মতিউর রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইত্তেফাক/এমআরএম
