সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:৪১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় এক নারীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ  উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন (৬৫)।

আরও পড়ুন: ইসলামপুরে গলাকেটে যুবককে হত্যা

আহতরা হলেন- একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) ও জুবায়ের (১৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, সকালে যাত্রীবাহী একটি ভ্যান কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময়  ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুন নামে এক নারী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম