৫০ কেজির বস্তায় মিলল ৩০ কেজি চাল, গুদাম সিলগালা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৮

গুদামে সংরক্ষিত চাউল নিয়ে অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার দুপুরের তাদের জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা ইউএনও।

আটকরা হলেন, কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের খবর টের পেয়ে পালিয়েছেন প্রধান অভিযুক্ত কামরুল নামে আরেক কর্মকর্তা।

কক্সবাজার সদর ইউএনও এএইচএম মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার দুপুরে সদর খাদ্য গুদাম এলাকায় গিয়ে খাদ্য কর্মকর্তাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও জেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে যাই।

আরও পড়ুন: ভোলার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুদামটিতে ৫০ কেজির চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই খাদ্য গুদামটি আমরা সিলগালা করেছি। পরবর্তীতে তদন্ত করে আরও ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এসি