খালেদা জিয়ার প্রাণনাশ করতে সরকার মহাপরিকল্পনা আঁটছে: রিজভী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:৪৯

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাও সরকার ভ্রূপে করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে তার প্রাণনাশ করতে তারা গোপনে মহাপরিকল্পনা আঁটছে।

 

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার নির্দয় আচরণ করছে। তার উন্নত চিকিৎসার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। গত ১৪ দিনে কোনও চিকিৎসক তার কাছে যাননি। তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে। দুই মাস আগে খালেদা জিয়ার দাঁতের এক্সরে করা হলেও এ পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি।

 

তিনি বলেন,  রহস্যে ঘেরা দুর্নীতিবিরোধী অভিযানে ছিঁচকে দুর্নীতিবাজদের শত শত কোটি টাকা, অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করছে। কিন্তু তাদের নেতা ও আসল হোতাদের ধরা হচ্ছে না। আসলে এ অভিযানের মুখোশে তাদের তৈরি কোনও বিষবৃকে আড়াল করা হচ্ছে কিনা, এ প্রশ্ন আজ জনগণের মুখে।  

আরো পড়ুন : শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে রিজভী বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস জি. ওয়েলস বলেন, একাধিক সমমনা অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে, ২০১৮ সালের সাধারণ নির্বাচন অবাধ কিংবা সুষ্ঠু হয়নি। ওই নির্বাচনের আগে সিভিল সোসাইটি, স্বাধীন গণমাধ্যম এবং বিরোধী রাজনৈতিক দলের প্রতি পুলিশি নিপীড়ন এবং ভয় ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।'

 

ইত্তেফাক/ইউবি