রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ছয় জন অভিভাবক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোটগ্রহণ কার্যক্রম শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান।
বিজয়ী প্রার্থীদের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দিকী নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান, কলেজ শাখা থেকে এ বি এম মনিরুজ্জামান ও মুরশীদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে অ্যাড. রিনা পারভিন বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন: সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান
শিক্ষকদের মধ্য থেকে তিন জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে বদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস। এসব পদে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে এক জন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
ইত্তেফাক/কেকে

