ধানমন্ডির ১২তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:০৮

রাজধানীর ধানমণ্ডিস্থ ৬/এ এলাকার ১২তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে সূত্রপাত হওয়া আগুন ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

 

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

 

 

ইত্তেফাক/এএম