‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ শ্লোগানে বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শেরপুর থানার আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য হাবিবর রহমান।
আরও পড়ুন: মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করতে পারে কংগ্রেস!
শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এসি
