কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান হাবিব এর স্ত্রী ওপর অজ্ঞান পার্টির স্প্রে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার জিংলাতলী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সাংবাদিকের স্ত্রীর নাম তাজমুন নাহার (৫০)। তিনি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাকে গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষিকা জানান, স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের উপর ওৎ পেতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে মুখে স্প্রে করে। এরপর অচেতন করে দুটি স্বর্ণের চুরি ও নগদ টাকা নিয়ে যায়।
আরও পড়ুন: খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে : কাদের
উল্লেখ্য, কিছুদিন আগে পুটিয়া সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার বকুলের ওপর হামলা চালায় অজ্ঞানপার্টির সদস্যরা।
এ মহাসড়কে অহরহ এরকম ঘটনা ঘটছে বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগী।
ইত্তেফাক/এএএম
