টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার ও মদসহ যুবক আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৯:৪৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদ জব্দ করেছে র‌্যাব-১৫। এ সময় মাদক পাচারকারী এক যুবককে আটক করা হয়।

 

রবিবার ভোরে টেকনাফের চাইল্যাতলী এলাকা এসব মদ উদ্ধার এবং ওই যুবককে আটক করা হয়। আটক মোহাম্মদ সাদেক (১৯) টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

আরো পড়ুন : আজ কালীপূজা ও দীপাবলি উৎসব

র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রীজ এলাকায় মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়।  এ সময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি