ঝালকাঠির রাজাপুরে আগুনে একটি মিষ্টির দোকান পুড়ে গেছে। রবিবার সকালে উপজেলা সদরের দক্ষিণ বাজারে এই আগুনের এ ঘটনা ঘটে৷খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ভোরে মিষ্টির দোকানে আগুন লাগে। ঘনবসতি এই এলাকায় আগুনের ধোয়া মুহূর্তের মধ্যে ছেয়ে যায়। এতে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বাজারের লোকজন আগুন নেভানো নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দোকানের মালামাল পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: তালায় আগুনে পুড়ল দোকানঘর
দোকানের মালিক অরুণ কুমার শীল জানান, প্রতিদিনের মতো রাত ১১ টায় দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যায়। ভোর ৫ টার সময় আগুনের খবর পেয়ে দোকানে ছুটে আসি। এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাকরি চুলা থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।
ইত্তেফাক/এমআরএম
