ফরিদপুরে পুকুরে ডুবে ও পিকআপ চাপায় দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

ফরিদপুর শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুরে পরে রাসেল শেখ (২২) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তিনি ওই এলাকার মাসুদ শেখের এর ছেলে। অপরদিকে জেলার বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

ফরিদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুর থেকে ফরিদপুর মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ম বর্ষের ছাত্র রাসেল শেখকে উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

অপরদিকে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে রাস্তা পার হওয়ার সময় সুনীল রায় (৭০) নামে এক ব্যক্তিকে ট্রাক চাপা দিলে তিনি মারা যান। রবিবার সকালে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের গোসাই ধোপার সৎকারের কাজ শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। 

মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের চতুল গ্রামের চিতাঘাটা নামকস্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক ডা. নুর ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। 

ইত্তেফাক/জেডএইচ