বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে খেলার সময় পরিত্যক্ত্য ৩টি গ্রেনেড ও ৬টি মাইন পেয়েছে কয়েকজন শিশু। সেগুলো উদ্ধারের পর রবিবার সকাল সোয়া ১০ টার সময় বগুড়ার মাঝিড়ার কান্টেমেন্ট অডিনেন্স স্কোর বগুড়া-১১ হেডকোয়টার কাপ্টেন কাজী আরিফ মোহাম্মদ কনকের উপস্থিতে ধংস করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘির মুরাদপুর গ্রামের মচরের ভিটায় গত শনিবার সন্ধায় ওই গ্রামের কয়েকজন বাচ্চা খেলা করছিল। খেলার বসে কাচ্ছি দিয়ে মাটি খোড়াখুরি করার সময় ওই গ্রেনেড ও মাইন বের হয়। সেগুলো দিয়ে শিশুরা খেলা করছিলো। এমন সময় গ্রামের কিছু লোক দেখতে পেয়ে তারা তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেয়। রাতে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরো পড়ুন: ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় শিশুকন্যার মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, কাপ্টেন কাজী আরিফ মোহাম্মদ কনকের উপস্থিতে গ্রেনেডগুলো ধংস করা হয়। তবে এগুলো স্বাধীনতার যুদ্ধের সময়ের গ্রেনেড ও মাইন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
