রাজধানীর কদমতলীর মুন্সীখোলায় একটি সিমেন্ট গোডাউনে কাজ করার সময় তাক করে থাকা সিমেন্টের বস্তা পড়ে। এতে চাপা পড়ে একজনের মৃত্যু ও তিনজন আহত হন।
নিহতের শ্রমিকের নাম মো. টিটো মিয়া (৫০)। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। বর্তমানে ঐ প্রতিষ্ঠানের মেছে থাকেন। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, গজনবী (৪৫), বাহারুল (৪৬), জাহাঙ্গীর (৪৫)।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, চার শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। তিনজন চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
আরও পড়ুন: দল থেকে উইপোকা ও ছারপোকাদের বের করতে হবে: তথ্যমন্ত্রী
সহকর্মী মো. বাদল জানান, ইউনাইটেড ব্রাদার্স নামে একটি সিমেন্টের প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তিনি বলেন, জাহাজে সিমেন্ট আসার কারণে, গোডাউনের এলোমেলো মালামাল গোছানো সময় সারিকরা সিমেন্টের একাধিক বস্তা তাদের ওপর যায়। এতে তারা চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে বিকাল ৪ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টিটো মিয়াকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
