গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রবিবার শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এরপর মিছিলটি কয়েক গজ যেতেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা ফিরে গিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী, সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, রওশন আরাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, বর্তমান যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সদর থানা বিএনপির আহ্বায়ক খন্দকার ওমর ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোশফেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক ইউনুস আলী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান প্রমুখ।
আরও পড়ুন: আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।
ইত্তেফাক/এএএম
